Return & Refund Policy (last updated: 1 October, 2026)
স্বাগতম GetGoods -এ
আমরা আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি প্রদানে অঙ্গীকারবদ্ধ। যদি আপনি আমাদের থেকে কেনা কোনো পণ্য নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট না হন, তবে এই নীতিমালা অনুযায়ী আপনি পণ্য ফেরত বা রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন। অনুগ্রহ করে নিচের শর্তাবলী মনোযোগ সহকারে পড়ুন।
১. পণ্য ফেরতের যোগ্যতা (Eligibility for Return): পণ্য ফেরতের জন্য নিম্নলিখিত শর্তসমূহ পূরণ করতে হবে—
# ড্যামেজ / ভুল / মিসিং প্রোডাক্ট / সাধারণ রিটার্ন: পণ্য গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ওয়েবসাইটে প্রদত্ত Support Ticket রেইজ করে অথবা Messenger / WhatsApp-এর মাধ্যমে বিষয়টি অবহিত করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে সম্পূর্ণ Unboxing Video প্রদান করা বাধ্যতামূলক। ভিডিওটি ওয়েবসাইটে প্রদত্ত Messenger অথবা WhatsApp-এর মাধ্যমে পাঠাতে হবে।এছাড়াও, ওয়েবসাইটে প্রদত্ত নম্বরে GetGoods Team-এর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। 📧 Email: getgoodscare@gmail.com
#পণ্যটি অবশ্যই অব্যবহৃত, অক্ষত এবং মূল অবস্থায় থাকতে হবে।
# পণ্যের সাথে প্রাপ্ত মূল প্যাকেজিং, ট্যাগ, বিল/ইনভয়েস ও আনুষঙ্গিক উপকরণ ফেরত দিতে হবে।
নিম্নলিখিত ক্ষেত্রে কোনো ফেরত বা রিফান্ড প্রযোজ্য হবে না:
# পণ্য ব্যবহার, ক্ষতিগ্রস্ত বা পরিবর্তিত হলে
# বিশেষ অর্ডার, কাস্টমাইজড বা প্রি-অর্ডার পণ্য
# আপনার ঠিকানা ভুলের কারনে পন্য না পেলে।
# মন পরিবর্তনের কারণে প্রোডাক্ট রিটার্ন করতে চাইলে
২. ফেরত প্রক্রিয়া (Return Process):
আপনার পণ্য ফেরতের অনুরোধ পাওয়ার পর রিটার্ন প্রক্রিয়া শুরু করা হবে।
অনুরোধ অনুমোদনের পর আমাদের প্রতিনিধি বা কুরিয়ার পার্টনার পণ্য সংগ্রহ করবে।
ফেরত প্রক্রিয়ার সময়, গ্রাহককে পণ্যটির নিরাপদ প্যাকেজিং নিশ্চিত করতে হবে।
ফেরত পণ্য পাওয়ার পর আমাদের মাননিয়ন্ত্রণ দল পণ্যটি যাচাই করবে এবং নীতিমালা অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করবে।
৩. রিফান্ড নীতি (Refund Policy):
যাচাই সম্পন্ন হওয়ার পর, রিফান্ড অনুমোদিত হলে অর্থ ফেরত দেওয়া হবে ৭ কার্যদিবসের মধ্যে।
অর্থ ফেরত মূল পেমেন্ট মাধ্যমেই প্রদান করা হবে (যেমন: bKash, Nagad, ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট/ক্রেডিট কার্ড ইত্যাদি)।
পেমেন্ট গেটওয়ে বা ব্যাংক চার্জ, যদি প্রযোজ্য হয়, তা ফেরতযোগ্য নয়।
প্রয়োজনে রিফান্ড পরিবর্তে স্টোর ক্রেডিট বা রিপ্লেসমেন্ট পণ্য প্রদান করা হতে পারে।
৪. ক্ষতিগ্রস্ত বা ভুল পণ্য প্রাপ্তি (Damaged or Incorrect Item):
যদি আপনি ক্ষতিগ্রস্ত, ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য পান, অনুগ্রহ করে ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে আমাদেরকে জানান। এ ক্ষেত্রে সম্পর্ণ Unboxing ভিডিও প্রদান বাধ্যতামূলক। ভিডিওটি ওয়েবসাইটে প্রদত্ত Messenger অথবা WhatsApp-এর মাধ্যমে পাঠাতে হবে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় রিপ্লেসমেন্ট বা রিফান্ডের ব্যবস্থা করব। এ ধরনের ক্ষেত্রে পণ্য ফেরতের ডেলিভারি খরচ GetGoods বহন করবে।
৫. ডেলিভারি চার্জ সম্পর্কিত নীতি (Delivery Charge Policy): GetGoods-এর অফারকৃত ডেলিভারি চার্জ-
ঢাকা সিটির ভিতরে: ৳70
ঢাকা সিটির বাইরে: ৳120
Same Day / Instant Delivery (শুধু ঢাকা): ডেলিভারি কোম্পানি কর্তৃক নির্ধারিত Actual Delivery Charge প্রযোজ্য হবে।
নোট: গ্রাহকের নিজস্ব কারণে পণ্য ফেরত দেওয়া হলে (যেমন: মত পরিবর্তন, ভুল অর্ডার বা অন্য কোনো যৌক্তিক কারণে), ডেলিভারি কোম্পানি কর্তৃক নির্ধারিত Actual Delivery Charge অনুযায়ী সম্পূর্ণ ডেলিভারি চার্জ গ্রাহককে পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে GetGoods-এর অফারকৃত ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে না এবং পরিশোধিত ডেলিভারি চার্জ কোনোভাবেই ফেরতযোগ্য নয়।
6. নীতিমালা হালনাগাদ (Policy Updates):
আমরা সময়ে সময়ে আমাদের কার্যপ্রণালী বা আইনি প্রয়োজন অনুসারে এই নীতিমালা পরিবর্তন বা সংযোজন করতে পারি। প্রতিটি হালনাগাদ এই পাতায় প্রকাশ করা হবে এবং “কার্যকর তারিখ” সংশোধন করা হবে। অনুগ্রহ করে নিয়মিতভাবে এই পৃষ্ঠা পর্যালোচনা করুন।
৭. যোগাযোগ (Contact Us):
যেকোনো ফেরত বা রিফান্ড সংক্রান্ত প্রশ্ন, অভিযোগ বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন— 📧 ইমেইল: getgoodscare@gmail.com
৮. আপনার সম্মতি (Your Consent):
আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ বা মোবাইল অ্যাপ ব্যবহারের মাধ্যমে আপনি এই “পণ্য ফেরত ও রিফান্ড নীতি”-এর শর্তাবলীতে সম্মত হচ্ছেন এবং GetGoods-কে উক্ত নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুমতি প্রদান করছেন।
